খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যৌথ বাহিনীর অভিযান

২৬ মামলার আসামী আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব গ্রেফতার

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
২৬ মামলার আসামী আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও RAB-9 এর যৌথ অভিযানে চুরি-ডাকাতি মূল হোতা ২৬ মামলার আসামী আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব (৪৯) গ্রেফতার হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন RAB-9 এর সিলেট মিডিয়া অফিসার পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল এবং শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ। এর আগে গত শুক্রবার ভোর সকাল ৬ টায় গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও RAB-9  সিপিসি -৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিধানিক টিম শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে খুন, মাদক ও চুরি-ডাকাতি ২৬ মামলার পলাতক আসামী আবু তালেব ওরপে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করা হয়। এ অভিযানে কুখ্যাত ডাকাত আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় ২০২৫ সালে ৫ ফেব্রুয়ারি মামলা নং- ৩/১১, ধারা : 396 The penal code এর সন্ধিগন্ধ আসামী। গ্রেফতারকৃত আসামী নামে থানায় ১৮টি চুরি, অস্ত্র আইনে ২টি, ডাকাতি ৪টি, মাদক ২ লটি সহ মোট ২৬টি মামলা রয়েছে। যাহা উক্ত মামলা বিজ্ঞ আদালতে তদন্তধীন ও বিচারাধীন রয়েছে। আসামী আবু তালেব ওরপে ল্যাংড়া তালেব শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদ এর ছেলে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।