খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুর সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন অনুষ্ঠিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর 
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
মাধবপুর সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ব্যবস্থা করা হয়। সোমবার সকালে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়ে প্রতি বছরের ন্যায় এবার ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু ছানি অপারেশন সু-ব্যবস্থা করা হয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বার বার বিপুল ভোটে নির্বাচিত জনন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, নোয়াপাড়া ইউপি জনন্দিত বিপুল চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক সম্পাদক আলা উদ্দিন আল রনি প্রমূখ। সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, প্রতি বছরে সায়হাম গ্রুপে আয়োজনে বি-বাড়িয়া ও হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ আগতদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পড়া অপারেশনের ব্যবস্থা করানো হয়েছে। আমরা সায়হাম গ্রুপের উদ্যোগে সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে যেতে চাই।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।