খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে ইকরা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম শরীফ, কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে ইকরা ইসলামিক স্কুল এন্ড  মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের  সিনাবহ  গ্রামে  প্রতিষ্ঠিত ইকরা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।  শুক্রবার সকাল থেকে সারাদিন বিভিন্ন  ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে একটি ইসলামিক স্কুল এন্ড মাদরাসা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, আলহাজ্ব নজরুল ইসলাম সিকদার মনির।
 আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীর আলম শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক দেওয়ান মোঃ জসিম উদ্দিন, সন্মানিত অতিথি খোরশেদ আলম, প্রধান পৃষ্ঠপোষক মোস্তফা দেওয়ান পাপ্পু, পৃষ্ঠপোষক আব্বাস উদ্দিন,পৃষ্ঠপোষক বাদশা সরকার, বিশেষ অতিথি সাংবাদিক আব্দুল আলীম অভি সাধারণ সম্পাদক কালিয়াকৈর  উপজেলা প্রেসক্লাব, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম শরীফ, সাংবাদিক জিল্লুর রহমান, বিশেষ অতিথি মাহবুবুর রহমান, সোহবার হোসেন প্রমুখ। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহাঙ্গীর আলম শরীফ অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মানিত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।