খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অবৈধ ভাবে ড্রেজারে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
অবৈধ ভাবে ড্রেজারে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের আতামারি এলাকায় ফসলি জমি নষ্ট করে অবধৈভাবে মাটি -বালি উত্তোলন করে বিক্রির অভিযোগ করছেন এলাকাবাসী।

রোববার দুপুরে ওই এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ তাদের ফসলি জমির পাশে মানবন্ধন করেছেন। ওই এলাকার কৃষক আবু সামা, মো. রবিউল ফকির, মো. শফিকুল ইসলাম, মো. মদিনা আকন্দ, আলহাজ সোলাইমানসহ অনেকের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা মেম্বার সহ কয়েকজন লোক জোড়খালি ইউনিয়নের চর কুকুরমারি মৌজার জমি থেকে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছেন এবং সে খানে চারটি ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করছেন। ফলে ফসলি জমি দেবে যাচ্ছে।এতে করে ওই এলাকার ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, রাস্তা-ঘাট, বাড়ি-ঘর গাছপালাসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

এলাকাবাসী তাদের ক্ষোভ থেকে বলেন, আমরা দরিদ্র কৃষক আমাদের সম্পদরক্ষার জন্য বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেও কোন ফল পাচ্ছিনা। উপরন্ত বালি ব্যবসায়ীরা তাদের হয়রানির করার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যপারে সংশ্লিষ্ট জোড়খালি ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান বলেন, আমি ওই এলাকার জমির মালিকদের কাছ থেকে ১৫ বিঘা জমির মাটি ক্রয় করেছি এবং তাদের জমির ফসলের মূল্যও পরিশোধ করে দিয়েছি।কতিপয় কিছু লোকের স্বার্থের ক্ষতির কারণে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন যায়গায় অভিযোগ করছেন।
মজিবর রহমান আরো জানান, এই মাটি মাদারগঞ্জ কাইজার চরে সোলার বিদ্যুৎ কেন্দ্রেই দিচ্ছি।সরকারের উন্নয়ন কাজেই দিচ্ছি। এখানে আমাদের কোন অসৎ উদ্দেশ্য নাই। আমরা টাকার বিনিময়ে মাটি কিনে নিয়েছি এবং জমির মালিক আমাদের সাথেও চুক্তিবদ্ধ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।