খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে বিদেশী ৩২ বোতল মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
জামালপুরে বিদেশী ৩২ বোতল মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু আটক

জামালপুরে ৩২ বোতল বিদেশি মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু খান (৫৫) কে আটক করেছে জামালপুর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দুই ধরণের ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জামালপুর শহরের দড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃতরা মিন্টু খান পৌর শহরের দড়িপাড়া ইন্তাজ আলী খানের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সল আতিক জানান,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জামালপুর পৌর শহরের দড়িপাড়া এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী মিন্টু বিদেশী মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী মিন্টুর ছেলেও এই মাদক ব্যবসায়ে জড়িতো আছে কি না তা আমরা খতিয়ে দেখবো। জড়িতো থাকলে তাকেও দ্রুত সময়ের মধ্যে আইনের আশ্রয়ে আনা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।