খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

একদিন যান চলাচল বন্ধ থাকবে ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
একদিন যান চলাচল বন্ধ থাকবে ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে

ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ মেরামতের জন্য আগামী সোমবার (১৭ মার্চ) রাত ১১ টা থেকে পরের দিন মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টা পর্যন্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ খোয়াই সেতু সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। এ সময় চারটি বিকল্প পথে যাতায়াত করার কথা তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ উপবিভাগ এর কর্মকর্তা । জাতীয় মহাসড়কে খোয়াই নদীর উপরে অবস্থিত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ক্ষতি গ্রস্ত ডেকসার মেরামত কাজ করা হবে। এসময় খোয়াই সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে ।

বিজ্ঞপ্তিতে চারটি বিকল্প পথে যাতায়াত করার জন্য বলা হয়েছে শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট- ১ : নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু নবীগঞ্জ-আউশ কান্দি-শেরপুর-সিলেট।

শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট- ২ : শায়েস্তাগঞ্জ গোলচক্কর হবিগঞ্জ-বালি খাল সেতু-নবীগঞ্জ-আউশ কান্দি-শেরপুর-সিলেট।

শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-৩ : জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক)-মিরপুর (বাহুবল)৷

শেরপুর-সিলেট-শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার অংশের বিকল্প রুট-৪ : জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল-মৌলভীবাজার রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।