খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসান জাবেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ। তিনি বলেন, ‘তথ্য অধিকার, মানবাধিকার, গণতন্ত্র আর সুশাসন যাই বলি না কেন ; গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া প্রতিষ্ঠা করা অসম্ভব। গত শনিবার (১৫ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পরবর্তী “গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কাউসার আহাম্মদ আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এ লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন বি়ভিন্ন অংশীজনদের সাথে কথা বলে সুচিন্তিত পরামর্শ ও সুপারিশ তৈরি করছে। যৌক্তিক সুপারিশের আলোকে সরকার অচিরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান ভূইয়া, ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা ডাক্তার ইকবাল হোসেন এবং আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি প্রমুখ। উল্লেখ্য ইফতার মাহফিল ও সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।