খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জে আন্তর্জাতিক বন দিবস পালিত

ফারুক মাহমুদ, চুনারুঘাট
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জে আন্তর্জাতিক বন দিবস পালিত

বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন এই লোগানকে সামনে রেখে কালেঙ্গা রেঞ্জ অফিসের রেস্ট হাউস প্রাঙ্গনে আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বিকালে উক্ত আন্তর্জাতিক বন দিবস সবায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সহকারী বন সংরক্ষণ তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ মাহবুব আলম।সহকারী বন সংরক্ষণ ও রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঁইয়া। কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান, সিএমসি কমিটির সহ-সভাপতি একলাছ মাহালদার, সাংবাদিক ফারুক মাহমুদ, ইউপি সদস্য খলিলুর রহমান,রশিদপুর বনবিট কর্মকর্তা রেজভী ও অন্যান্য বিট কর্মকর্তাবৃন্দ এবং সিএমসি ও সিফিজির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় মিলাদ দোয়া ও ইফতারের মাধ্যমে সবার কাজ সমাপ্ত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।