খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহাতা আটক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহাতা আটক

চট্রগ্রাম ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলষ্টেশনের বুকিং সহকারী মোঃ মাজহারুল হক (২৮) কে আটক করে সেনাবাহিনী। বুধবার (২৬ মার্চ) গভীর রাত দেড়টায় চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা আওতাধীন সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিওিতে মাধবপুর উপজেলায় শাহজীবাজার আর্মি ক্যাম্পের এর টহল কমান্ডার নেতৃত্বে একটি সেনাবাহিনী টহল দল শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন অভিযান চালিয়ে বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্লাটফর্ম উপর ছদ্মবেশে এক যাত্রী কাছে চোরাই ভাবে টিকিট বিক্রি গিয়ে হাতে নাতে ধরা পড়ে। আটককৃত বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মোঃ ইমদাদুল হক এর ছেলে। জানা যায়, এবারই প্রথম বারের মতো বাংলাদেশ রেলওয়ে শত ভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রয় করছে। ঈদ উপলক্ষে অধিক সংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কতিপয় অসাধু বুকিং সহকারী ট্রেনের টিকিট কালোবাজারি সাথে জড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে উক্ত চক্রটি সন্ধান পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বুকিং সহকারী প্লাট ফর্মে গোপনে ছদ্মবেশে যাত্রী কাছে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা করা। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় এএসআই ইবরাহীম এর হস্তান্তর করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।