খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল

দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যকে আটক করেছে ইসরায়েল। শনিবার (৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে গিয়েছেন ওই দুই এমপি। তবে তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে স্কাই নিউজ জানিয়েছে, আটক হওয়া সংসদ সদস্যরা হলেন লেবার পার্টির এমপি ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ ইসরায়েল কর্তৃপক্ষ সন্দেহ করছে যে, নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত ও ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

ইয়াং-এর নির্বাচনি এলাকা হলো- ইয়ারলি ও উডলি। আর মোহাম্মদ হচ্ছেন শেফিল্ড সেন্ট্রালের এমপি। স্কাই নিউজ জানায়, শনিবার লুটন থেকে ইসরায়েলে গিয়েছিলেন তারা। ডেভিড ল্যামি বলেন, আমি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এমন ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা রাতেই ওই দুই এমপির সঙ্গে যোগাযোগ করেছি ও তাদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গাজায় যুদ্ধবিরতি এবং রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্ত করা ও সংঘাতের অবসানে আলোচনায় ফেরা।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস