শায়েস্তাগঞ্জে কর্মকর্তা ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী । সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক ড.ফরিদুর রহমানের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী । বক্তব্য রাখেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, শায়েস্তাগঞ্জ থানা ইন্সপেক্টর (ওসি তদন্ত) আল আমিন, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের , উপজেলা জামাতের আমীর অলি উল্লাহ জহির, নুরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহিদ প্রমুখ। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা। এ উপজেলায় এখনো পুরোপুরি ভাবে সকল দপ্তর চালু হয়নি। তাই উপজেলা পরিষদের স্থায়ী ভবন নির্মাণ করার জন্য কার্যক্রম চলমান রয়েছে । উপজেলা ভবন নির্মাণের সঙ্গে সব দপ্তর চালু করা সম্ভব হবে। তিনি আরো বলেন যারা অন্যায় করে, তাঁরাই কখনো দেশ প্রেমিক হতে পারে না। যারা ছাত্র-জনতার আন্দোলনে হামলা করেছে, তাদের বিচার হবে। তারা পার পাবে না। দেশকে এগিয়ে নিতে সবাই মিলে মিশে কাজ করে যান।



আপনার মতামত লিখুন