গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
চুনারুঘাটে উবাহাটা ইউনিয়নে জনতার হাতে ডাকাত আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে ডাকাতি প্রস্তুতি কালে ১ কুখ্যাত ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটে গত শনিবার গভীর রাত দেড়টায় উপজেলার উবাহাটা ইউনিয়নে দিয়াগাঁও গ্রামে মৃত আব্দুল করিম এর ছেলে দুবাই প্রবাসী মোঃ সাজল মিয়া বসত বাড়ীতে স্থানীয় জনতা পাকড়াও করে ১ ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাত থানা পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী সূত্রে জানা যায় উবাহাটা ইউনিয়নে দিয়াগাঁও গ্রামে দুবাই প্রবাসী মোঃ সাজল মিয়া বসত ঘরে প্রায় ৭-৮ জনের চক্রটি রশি ও দেশীয় ধারালো ছুরি, রামদা নিয়ে ডাকাতি প্রস্তুতি কালে বাড়ির লোকজন চিৎকারে আশপাশের অসংখ্য জনতা দৌড়ে এসে পরিবার লোকজনকে প্রাণ বাঁচায় এবং জনতার দাওয়া খেয়ে ডাকাত দলের চক্র পালিয়ে গেলেও উক্ত চক্র মধ্যে ১ জন ডাকাতকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। গণধোলাই খেয়ে আটককৃত ডাকাত পরিচয় দেয় একই উপজেলার শানখলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এখতিয়ার পুর গ্রামের মোঃ ইউনুস মিয়া ছেলে মোঃ রুবেল মিয়া (৪০)। সে জনতার হাত থেকে বাঁচার জন্য শানখলা ইউনিয়নে মেম্বার মোঃ ভিংরাজ মিয়ার চাচাতো ভাই পরিচয় দিয়ে ও রক্ষা হয়নি ডাকাত মোঃ রুবেল মিয়া। শেষ পর্যায়ে স্থানীয় জনতা আটককৃত ডাকাতকে উবাহাটা ইউনিয়নে মেম্বার মোঃ আইয়ুব আলী জিম্মায় তুলে দেন। পরে মেম্বার মোঃ আইয়ুব আলী থানা পুলিশ কে খবর দিলে থানার একদল পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করে অনেক আলামত পায় এবং উপস্থিত পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় জনতা ও দুবাই প্রবাসী লোকজন ভয়ে আতংক রয়েছে। এ ডাকাত আটক করার পর ভয়ে কেউ থানায় মামলা করেনি। গ্রামবাসী জনতা ও দুবাই প্রবাসী পরিবার মনে করেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত দেখে ডাকাতকে থানায় নিয়ে যায় বাদী হবে পুলিশ।



আপনার মতামত লিখুন