বাসুদিয়া নেছারিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসুদিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আলীম ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ডাঃ মোঃ মঈন উদ্দিন চিশতীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. নেছার উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. মাকসুদুর রহমান, ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি জনাব আরিফুজ্জামান লাভলু এবং শিক্ষানুরাগী হাজী মোঃ জয়নাল আবেদিন।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো. মোতাহের হোসেন, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী সহ আরও অনেকে। অনুষ্ঠানে ২০২৫ আলীম পরীক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।



আপনার মতামত লিখুন