খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নগদ টাকা ছিনতাই

মনোহরগঞ্জে মাদকাসক্তদের হামলায় যুবদল কর্মী গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
মনোহরগঞ্জে মাদকাসক্তদের হামলায় যুবদল কর্মী গুরুতর আহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম চৌরাস্তার মোড় সংলগ্ন রাস্তায় মাদকাসক্ত দুই যুবকের হামলায় মোঃ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় তার পকেট থেকে নগদ ১১,০০০/- টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৬ মে ২০২৫ইং, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময়। আহত সাইফুল ইসলাম ঝলম দক্ষিণ ইউনিয়নের বচইড় (মৃধা বাড়ি) গ্রামের আবদুল হকের ছেলে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম থানায় দেওয়া অভিযোগে জানান, তিনি স্থানীয়ভাবে পরিচিত ১নং অভিযুক্ত মোঃ রাব্বিকে (২৪) পূর্বেও একাধিকবার মাদক সেবনে নিষেধ করেছিলেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন বাজারে যাওয়ার পথে ঝলম চৌরাস্তার মোড়ে পৌঁছালে মোঃ রাব্বি ও তার অজ্ঞাত কয়েকজন সহযোগী হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে সাইফুলের উপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত রাব্বি একই ইউনিয়নের ঝলম (ঠাকুর বাড়ি) গ্রামের বাসিন্দা।

এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠির আঘাতে সাইফুলের বাম পা, হাঁটু, কোমর, হাত ও মুখে গুরুতর জখম হয়। পাশাপাশি তার প্যান্টের পকেটে থাকা নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। হামলার সময় উপস্থিত সাক্ষী মোঃ ফারুক, মোঃ মোরশেদ আলম ও আরও অনেকে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা সাইফুলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাইফুল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বি একজন ছাত্রলীগের কর্মী । তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন, স্থানীয়ভাবে চাঁদাবাজি সহ নানা অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি এলাকাবাসী তাকে একাধিকবার সামাজিকভাবে সতর্কও করেছে, কিন্তু তাতে সে কোনো কর্ণপাত করেনি। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখনো এ অঞ্চলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী অঙ্গ সংগঠনের কর্মীরা সাধারণ মানুষের জন্য মূর্তিমান আতঙ্ক। এসকল ঘটনায় বিভিন্ন মামলা হলেও কার্যত নিরব ভূমিকা পালন করছে প্রশাসন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।