কোন অবস্থাতেই ফ্যাসিবাদের দোষরদের ফরম দেয়া যাবে না : অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
চাঁদপুর জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও চলমান বিএনপির নতুন সদস্য ফরম বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নতুন সদস্য ফরম বিতরন এটি একটা চলমান প্রক্রিয়া।
তবে কোন অবস্থাতেই ৫ আগষ্টের পরের বিএনপি সাজা অর্থাৎ ফ্যাসিবাদের দোষর কোন ব্যক্তিকে ফরম দেয়া যাবে না। যদি এমন কোন কিছু পাওয়া যায় তাহলে যিনি ফরম দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্হা নেয়া হবে। গতকাল চাঁদপুর শহরের প্রান কেন্দ্র মেথা রোডে অবস্থিত পুরাতন পার্টি অফিসের পাশের জমি ক্রয় করে নতুন পার্টি অফিস তৈরা করা হয়।

গতকাল এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। জেলা বিএনপির সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাক মিয়া ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান। চাঁদপুর জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন