খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দিলীপ কান্ত নাথ

মাদক জুয়া ও আলোচিত মামলার আসামি গ্রেফতারে বিশেষ অবদান

মোঃ শহিদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
মাদক জুয়া ও আলোচিত মামলার আসামি গ্রেফতারে বিশেষ অবদান

হবিগঞ্জ জেলার থানার অফিসার ইনচার্জ ওসি দিলীপ কান্ত নাথ এপ্রিল মাসের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন আলোচিত ব্যবসায়ী মহসিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আটক মাদক ও জোয়া নির্মূল সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার (১৯ মে)দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জের এ এন এম সাজেদুর রহমানের শ্রেষ্ঠ ওসি সম্মাননা স্মারক তুলে দেন সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বগত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সার্কেল এসপি জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ পরিদর্শক (অপারেশন) পরিদর্শক (তদন্ত) গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর থেকে দিলীপ কান্ত নাথ শায়েস্তাগঞ্জ থানার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে এলাকায় চুরি চিন্তায় ডাকাতি ক

খুন জুয়া ও মাদকসহ নানা অপকর্মের হার কমে এসেছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে। শায়েস্তাগঞ্জ থানার আওতাভুক্ত এলাকাবাসী জানান উচিত কান্ত নাথ এর দক্ষ নেতৃত্বে কঠোর নজরদারির কারনে অপরাধীরা থানা এলাকা থেকে সরে গেছে তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন বরং মানুষের আস্থা অর্জন করা একজন জনপ্রিয় পুলিশ অফিসার ওসি দিলীপ কান্ত নাথ বলেন এই অর্জন শুধুমাত্র আমার একার নয় এটি পুরো শায়েস্তাগঞ্জ থানার টিমওয়ার্কের ফসল জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে চাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আশা করা হচ্ছে ভবিষ্যতেও তিনি একইভাবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায়। গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।