খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ক্যাটল স্পেশাল  ট্রেন

 জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ক্যাটল স্পেশাল  ট্রেন
৪০০ গরু নিয়ে জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে ছেড়েছে ক্যাটল স্পেশাল -১ ট্রেন। সোমবার (২ জুন) বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে ইসলামপুর বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে  ট্রেনটি ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার শাহীন মিয়া।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, এ বছরও ক্যাটল স্পেশাল ট্রেন রাজধানীর উদ্দেশ্যে কোরবানির গরু নিয়ে যাচ্ছে । ৫০০ টাকা প্রতি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। চার বছর ধরে এই সার্ভিস দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ বছরও তিনটি ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
এক গরু ব্যবসায়ী বলেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের ব্যবস্থা করাতে তাঁদের অনেক সুবিধা হয়েছে। ট্রেন হচ্ছে সব চেয়ে নিরাপদ। ভাড়াও মাত্র প্রতি গরু জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি  আরও বলেন, ট্রাকে করে গরু নেয়া অনেক ঝুঁকি ডাকাতের ভয় আবার অনেক সময় পুলিশের বেশ ধরেও ডাকাত দলের সদস্যরা গরুর ট্রাক লুট করে। যদি রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হবে না। কোরবানির গরু রাজধানীতে সহজে জামালপুর জেলা  থেকে পাঠানো যাবে।
ইসলামপুর বাজার স্টেশনের মাস্টার শাহীন মিয়া জানান, ২০২০ সাল থেকে এই ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দিন দিন এই ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, শুধু ইসলামপুর বাজার স্টেশন থেকেই এই ট্রেন চলে। রেল কর্তৃপক্ষ সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে ব্যবসায়ীদের। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে গরু নেওয়া যাবে ১৬টি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।