খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রেলের সীমানার বাইরে গাছ কেটেও দিতে হলো ৫ হাজার টাকা ঘুষ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
রেলের সীমানার বাইরে গাছ কেটেও দিতে হলো ৫ হাজার টাকা ঘুষ

রেলওয়ের সীমানার বাইরে ব্যক্তিগত গাছ কেটেও রেল পুলিশকে ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আঠারোবাড়ি এলাকার দ্বীন ইসলাম নামে এক ব্যক্তি।

তিনি বলেন, তার শ্বশুর রতন মিয়া গত ১৭ জুন ঘর তৈরির কাজে নিজের জায়গার ওপর ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা দামের দুটি রেইনট্রি গাছ কাটেন। রেললাইন থেকে রেলওয়ের জায়গা ৩৩ ফুট দূরত্ব পর্যন্ত। কিন্তু গাছগুলো ছিল ৩৮ ফুট ৮ ইঞ্চি দূরে। এরপরও কিশোরগঞ্জের রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়াকে গাছ কাটার বিষয়ে খবর দেন। এরপর এএসআই পরভেজ গিয়ে গাছ নিতে নিষেধ করে ওসির সাথে দেখা করতে বলেন। পরদিন দ্বীন ইসলাম তার শ্বাশুড়ি কমলা আক্তারকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় গিয়ে ওসি লিটন মিয়ার সাথে দেখা করেন।

এসময় তাদেরকে মামলার ভয় দেখানো হয়। এক পর্যায়ে অন্য এক পুলিশ সদস্য ওসিকে ১০ হাজার টাকা দিয়ে সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেন। সাথে টাকা ছিল না। ৫ হজার টাকা দিয়ে চলে আসেন। এখন অবশ্য গাছের বিষয়ে আর কোন বাধা দিচ্ছে না। এ ব্যাপারে ওসি লিটন মিয়া বলেন, গাছের বিষয়টি তারা দেখেন না। এটি প্রকৌশল বিভাগের কাজ। ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা। তাকে বিতর্কিত করতেই এমন অভিযোগ আনা হচ্ছে। এদিকে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজন বলেন, তিনি রেললাইন তদারকি করার জন্য ওই এলাকায় গিয়ে গাছ কাটতে দেখে ওসি লিটন মিয়াকে অবহিত করেন। এর বেশি কিছু তিনি জানেন না।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।