খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সারাদেশের মতো কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হলো কাব কার্ণিভাল ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
সারাদেশের মতো কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হলো কাব কার্ণিভাল ২০২৫

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ও প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এই দিবসটি উতযাপিত হয়। উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী  কাব কার্নিভাল ২০২৫ আয়োজন করা হয়েছে। সোমবার (২৩জুন) ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

জাতীয় ও কাব পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কউটসের সভাপতি, জনাব গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়তের আমীর জনাব আজিজুর রহমান স্বপন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

বক্তারা বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং অপরিহার্য। প্রতিকুল পরিবেশে মানিয়ে নেওয়ার শিক্ষা দিতে, কাব স্কউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক খলিলুর রহমান পলাশ। আরো উপস্থিত ছিলেন, ইউ আর সী ইন্সট্রাক্টর, আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব শাহজাহান আলী,। এছাড়াও স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক, উপস্থিত সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কাব কার্নিভালের বিভিন্ন কার্যক্রমে, ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাব সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস