ফরিদগঞ্জে তেলিসাইর গ্রামের রাস্তা নির্মাণে অনিয়ম
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের রাস্তা নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে।
নিন্মমানের পিলার তৈরি করে গাইড ওয়ালে ব্যবহার হচ্ছে। গাইড ওয়ালের মাটি ১০ ফিট দুর থেকে নেয়ার কথা থাকলেও মাত্র ৫ ফিট দুরত্ব থেকে ভ্যাকু দিয়ে মাটি উত্তলন করা হচ্ছে। ফলে খুব শীঘ্রই গাইড ওয়াল ভেঙে পড়বে।
একই ঠিকাদার একই রাস্তার কিছু অংশ গত রমজানের আগে পিজ ঢালাই করা রাস্তা নির্মান করেছে। অথচ এখনই রাস্তার দু’পাশে এজিং সহ রাস্তা ধসে পড়ছে।
সেখানেও নিম্নমানের পিলার ও নির্মান সামগ্রী ব্যবহার করাতে মাত্র ৩ মাসের মধ্যেই তা ভেঙে পড়েছে।
কাজের গুনগত মান সম্পর্কে এলাকাবাসী জানতে চাইলে ঠিকাদার আলমগীর কাজী উল্টা কাজ বাতিল করার হুমকি দেয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আবরার সাহেব ও সাইট ইঞ্জিনিয়ার আবু তাহেরকে এলাকাবাসী একাধিকবার ফোন করে বিষয়টি অবহিত করলেও তারা কোন কার্যকর ভূমিকা নেয়নি।



আপনার মতামত লিখুন