খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খোলা আকাশের নিচে বসবাস

ফরিদগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ভষ্মিভূত বসতঘর

মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধি (চাঁদপুর)
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ভষ্মিভূত বসতঘর

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের আলাল বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আইয়ুব আলী মোল্লার বসত ঘরর্টি পুড়েঁ ছাই।খোলা আকাশের নিচে বসবাস। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার লক্ষ টাকা। আগুনের সূত্রটি ঘটে আজ মঙ্গলবার ১লা জুলাই সকাল ৯টায় আইয়ুব আলী মোল্লা বসত ঘরে। তিনি জানান আমি আমার ঘরে হঠাৎ আগুন দেখতে পাই, মুহূর্তের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।আমার ড়াক চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্তনে আনে। কিন্তু আমার ঘেরর মালামাল ও ঘরটি রক্ষা করতে পারি নাই।

আমার খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নাই। আমি একজন দিনমজুর, রুজি করে চারজনের ফ্যামিলি চালাই,আমি ধার কার্য করে কিছুদিন আগে এই ঘরটি তৈয়ারী করেছিলাম, স্থানীয় খোকন সরদার বলেন আমি ত্রিফল নাইনে ফোন দিলে ফরিদগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে, আসার পূর্বেই আমরা স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন ও কামরুল হাসান বলেন আমরা ত্রিফল লাইন এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা হতে পারে বলে ধারণা। ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত করে এসেছি,তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তা আমরা বলতে পারি না।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।