খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা 

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা 

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকা জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।  আয়োজনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স) প্রথান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  বিশেষ অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইফুল ইসলাম।  প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন  বাপেক্সের উপ ব্যবস্থাপক ড. মোঃ আশিক হোসেন।  স্বাগত বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক। এ সময়   পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান,  জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা সহকারী পুলিশ সুপার ছাইদুর রহমান সাঈদ, এসিল্যান্ড সায়েদা খানম লিজা সহ বাপেক্সের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন- গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট যে গুলো বসে আছে এটার ঘাটতি কিছুটা পুরন করার জন্য আমরা এলএনজি আমদানি করি। এবং এটা সরবরাহ অনিশ্চিতও কারণ হলো এটা মধ্যপ্রাচ্য থেকে আসে। অন্তবর্তীকালিন সরকার আসার পর যে পদক্ষেপ গুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে বাপেক্সের মাধ্যমে প্রকল্পের কূপ খনন করে গ্যাস পাওয়া যায় কি না।  সবাই বলছিল যে বাপেক্সের শক্তি ও সময় কাজে লাগানো হয় নাই।

জ্বালানি সচিব এবং পেট্রো বাংলার চেয়ারম্যান তারা উদ্যোগ নিয়েছেন বাপেক্সের মাধ্যমে সার্ভেয়ার চলছে, খনন কাজের অগ্রগতি হচ্ছে। দূ্র্নীতির যেটা বড় সমস্যা আপনি যে বিনিয়োগ করবেন সেটার প্রত্যাশিত ফল পাবেন না।

বাপেক্সকে ব্যায়ের ক্ষেত্রে সাশ্রই হতে হবে।  আশা করছি আগামী দিনে বাপেক্সর কাজে সফলতা আসবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।