মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক দায়িত্ব নেওয়ায় শ্রমিকদের স্বস্তি ফিরে আসছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলা (সরকার মালিকানাধীন) ন্যাশনাল টি কোম্পানি ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন দায়িত্ব নেওয়ার পর বাগান উন্নয়ন ও চা শ্রমিকদের স্বস্তি ফিরে এসেছে। তিনি বাগানে যোগদান করেন গত মঙ্গলবার (১ জুলাই ) বাগান সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ঐতিহ্য বাহী তেলিয়াপাড়া চা বাগানে উন্নয়ন ও চা শ্রমিকদের নানা বিরাজমান সমস্যা ছিল। তেলিয়াপাড়া চা বাগানের কয়েকজন চা শ্রমিক বলেন, ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন প্রায় ১০/১২ বছর পূর্বে তেলিয়াপাড়া চা বাগানে সহকারী ব্যবস্থাপক দায়িত্ব থাকাকালীন সময়ে চা বাগানে প্রচুর দখলকৃত ভূমি উদ্ধার, গাছ চুরি রোধ সহ নানা অনিয়ম-দুর্নীতি বন্ধ করে দেওয়ার পর বাগান উন্নয়নে এগিয়ে ছিল ।
এছাড়া চা শ্রমিকদের তখন শান্তিতে বসবাস করেছে। তিনি একজন সাহসী ব্যবস্থাপক এবং খুব সৎ ব্যক্তি। সেই সময় চা শ্রমিকরা কোনো কষ্ট পায়নি । অন্যায় কারীকে কোনো সুযোগ দিতেন না। যারা স্বার্থের জন্য কায়দা হাসিল করতে না পারায় এবং তার পেছনে খারাপ সমালোচনা করা হতো। সেই সময় চা শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ তৈরির বিভিন্ন পদক্ষেপ নিয়ে ছিল। বর্তমানে শ্রমিকরা মনে করেন বাগানে শ্রমিকদের জন্য জীবন যাত্রার মানোন্নয়ন , কাজের পরিবেশ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং বাগান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়। তিনি যোগদান করায় চা শ্রমিক থেকে শুরু করে বাগানে দায়িত্বরত মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোপূর্বে দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন ন্যাশনাল টি কোম্পানি প্রধান কার্যালয় সহ ন্যাশনাল টি কোম্পানির অধীনে বিভিন্ন চা বাগান গুলোতে কর্মরত থেকে সঠিক দায়িত্বশীল ভূমিকা পালন করেন।



আপনার মতামত লিখুন