চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার শাহাদাত এবং মো: কবির হোসেনকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার চেষ্টা।
গত ২৫ শে জুলাই সদ্য বিএনপিতে যোগদানকারী সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন ও কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজীর নেতৃত্বে সন্ত্রাসী সাজু মোল্লা, রোমান গাজী, মোজাম্মেল, বিল্লাল হোসেন জোরপূর্বক শাহাদাত এবং কবির হোসেনের বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করিলে শাহাদাত হোসেন এবং কবির হোসেন বাধা প্রদান করেন।
সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও চাপাতি দিয়ে শাহাদাত এবং কবির হোসেনকে কুপিয়ে জখম ও আহত করে। উল্লেখ্য সন্ত্রাসীদের মধ্যে বিল্লাল ও জাহাঙ্গীর হোসেন আহত শাহাদাত এবং কবির হোসেনের সৎ ভাই।
বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেন এর কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজীর সাথে সখ্যতা থাকায় দির্ঘদিন যাবত সৎ ভাই শাহাদাত, কবির এবং ইমাম হোসেন এর সম্পত্তি জোরপূর্বক দখল করে ভোগ করিতেছে বলে এলাকাবাসী সংবাদদাতাকে অভিহিত করে।
ভাই ভাই ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মো: লোকমান হোসেন সংবাদদাতাকে জানান যে, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজীর আশ্রয়- প্রশ্রয়ে বিল্লাল ও জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ হত্যা, রাহাজানি, মাদক ব্যবসা ও লুণ্ঠনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত।
এই খবর লিখা পর্যন্ত শাহাদাত ও কবিরের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত কবির হোসেনের স্ত্রী জান্নাত পুলিশের সাথে কয়েকবার যোগাযোগ করে সাহায্য চাওয়া শর্তেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।
উভয় পক্ষের মধ্যে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করিতেছে। পুলিশের ভূমিকা খুবই রহস্যজনক বলে সংবাদদাতা জানান।



আপনার মতামত লিখুন