চাঁদপুর পৌরসভার নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচির বার্ষিক সাধারণ সভা
সঞ্চয়সহ ৫টি সিডিসি সফলভাবে সম্পন্ন হচ্ছে : পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া
এসো সঞ্চয় করি, সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যে চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌরসভার আয়োজনে ও মেঘনা নদীর পাড় টিলাবাড়ি সিডিসি যমুনা রোড সিডিসি রেলওয়ে পাইলট হাউস সিডিসি ও কবরস্থান সিডিসির অংশগ্রহণে বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর পৌর পাঠাগারে এই আয়োজন সম্পন্ন হয়।
সবার প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মোঃ গোলাম জাকারিয়া।
প্রধান অতিথি গোলাম জাকারিয়া বলেন এ প্রকল্পের সাথে৷ ২২ হাজার ৫শ পরিবার জড়িত। তারমানে প্রায় এক লাখ পৌর নাগরিক এ সঞ্চয প্রকল্পের সুবিধা ভোগ করছে। সিডিসিগুলোর প্রতি আমার কোন নেগেটিভিটি নেই। পাঁচটি কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সঞ্চয়। চাঁদপুর পৌরসভার সঞ্চযসহ পাঁচটি সিডিসি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন আপনারা সঠিকভাবে সঞ্চয় করে গো উন্নয়ন করবেন সাথে সাথে ঋণ গ্রহণ করেছেন সঠিকভাবে পরিশোধ করবেন পৌরসভার প্রান্তিক নাগরিকদের জীবন মান উন্নয়নে আপনাদের মাধ্যমেই কাজ করা হচ্ছে, আপনাদের বসবাসের এলাকার রাস্তার উন্নয়ন কাজ আপনারাই করছেন এই কারণে ভালো হয়েছে যে আমরা মনে করি যাদের ছেলে অর্থ ব্যয় করতে হয়নি।
চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কর বিভাগের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান শাহরিয়ার, কমিউনিটি কর্মী নুরুন্নাহার ও সিডিসি নেত্রী শিল্পী সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন ফারজানা নীলা ও বার্ষিক রিপোর্ট পেশ করেন লিটন দাস।



আপনার মতামত লিখুন