খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার

সজল জামান,জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে ৩০ জুলাই বুধবার সকালে অভিযান পরিচালনা করে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ২১ টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-  ইসলামপুর পৌর শহরের নাটরকান্দা এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে  বিল্টু  এবং মেলান্দহ পৌর শহরের শাহজাতপুর এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. বিল্লাল মিয়া।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে পেশাদার টিকেট কালোবাজারী বিন্টু (৪৫), কে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৫ টি আসনের টিকেট এবং টিকেট বিক্রির ১৮৪০ টাকা সেই সাথে একটি বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে টিকেট কালোবাজারী বিল্লাল (৩০), কে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের জামালপুর টু ঢাকাগামী ০৬ টি আসনের টিকেট, টিকেট বিক্রির ১৬০০ টাকা ও ০১ টি বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে,  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ২২৫ টাকার টিকেট ৪০০/৪৫০  টাকায় আগ্রহী যাত্রীদের নিকট  বিক্রি করত এই টিকিট কালোবাজারিরা এবং তাদের নিজেদের ও পরিচিত জনদের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলওয়ে সেবা অ্যাপস খোলে নিয়মিত জামালপুর টু ঢাকা  রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন তারা। গ্রেফতারকৃত আসামি বিন্টুর বিরুদ্ধে ১ টি টিকেট কালোবাজারি মামলা এবং আসামি বিল্লাল এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা ও ২ টি চুরি মামলা রয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম  ঢাকার ডাক কে জানান, ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার  আনোয়ার হোসেন এর নেতৃত্বে  ও তথ্য মতে আমরা মেলান্দহ ও ইসলামপুরে অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।