চাঁদপুরের সমাজ-কর্মী আলহাজ্ব এম এ বারী খাঁন আর নেই
আশির দশকে ঢাকা-চাঁদপুর নৌ-রুটে আধুনিকায়নের স্বপ্নদ্রষ্টা এম ভি ঝিলু, এম ভি ঝিলু ওয়ান, এম ভি ঝিলু টু, এম ভি জমজম, এম ভি আব এ জমজম এবং হাল আমলের এম ভি আল বোরাক, এম ভি রফরফ, এম ভি রফরফ টু, এম ভি রফরফ সেভেন রনতরীর স্বত্বাধিকারী, নিবেদিত প্রাণ নিভৃত সমাজসেবক, আমার অসম্ভব ভালোবাসার মানুষ আলহাজ্ব এম এ বারী খান আজ শুক্রবার সকাল ০৯ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল বরন করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাঁদপুর ডায়াবেটিস সমিতি, চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্স সহ অসংখ্য প্রতিষ্ঠানে এরং দ্বীনি প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রতিষ্ঠাতা প্রয়াত এ কর্মবীরের রুহের মাগফেরাত কামনা করি। প্রয়াত আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সমাজসেবায় অর্ধ শতাব্দীর অগ্র সৈনিকের প্রয়ানে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। আমরা শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ তিনি যেনো তার ভালো কাজ গুলোর অছিলায় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করেন।



আপনার মতামত লিখুন