খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও এমডি জিয়াউল আহসান

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও এমডি জিয়াউল আহসান

ন্যাশনাল টি কোম্পানি সরকারি মালিকানাধীন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করণ ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করলেন এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান। গত শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানের লেক বিভিন্ন প্রজাতি বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত করেন। পরে চা বাগানে বিভিন্ন প্রজাতি ঔষধি গাছের চারা রোপণ করেছেন। এ সময় এনটিসি চেয়ারম্যান মামুন রশিদ বলেন চা বাগানে লেকে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা ও ঔষধি গাছের চারা রোপণ একটি চমৎকার পদক্ষেপ নিয়েছি। এই মাছের পোনা গুলো উৎপাদন বৃদ্ধি পাবে। তেমন অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও রক্ষা হবে এবং আমিষের চাহিদা পূরণ হবে । তিনি আরো বলেন , রুই, কাতলা, মৃগেল , ব্রিগেড ইত্যাদি অবমুক্ত করা হয় । লেকের ধারে ঔষধি গাছের চারা রোপণ করা হয় । যা পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভেষজ ঔষধের চাহিদা মেটাতে পারে। এদিকে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান বলেন রোগ নিরাময় জন্য বিভিন্ন প্রজাতি ঔষধি গাছ রোপণ করা হয় চা বাগানে। এই গাছ গুলো সাধারণত ভেষজ চিকিৎসায় ব্যহৃত হয়। পোনা মাছ অবমুক্ত ও ঔষধি গাছ রোপণ সময় উপস্থিত ছিলেন এনটিসি ডিজিএম ও পাত্রখলা চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, বাগানের স্টাফ ও সাংবাদিক বৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।