খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটে ফসল নষ্ট করতে বাঁধা দেয়ায় হামলায় আহত ২

চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
চুনারুঘাটে ফসল নষ্ট করতে বাঁধা দেয়ায় হামলায় আহত ২

জমির ফসল নষ্ট করতে বাঁধা দেওয়ায় লিটন মিয়া (১৭) ও তার বোন তমা আক্তার (১৫) কে মারধর করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কাকাউশ গ্রামে। শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের সময় ঘটনাটি ঘটে।

হামলাকারীরা একই গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ আহাদ মিয়া (৪০), মোঃ আঃ হান্নান (৩৮), আঃ মন্নান (৩৬) ও এমরান মিয়া (২৫)। আহতদের মা লুৎফা বেগম বলেন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিনিধিকে জানান জুম্মার সময় ওই ৪ ভাই তাদের আবাদি জমির ধান নষ্ট করতে থাকে। এসময় তাঁর পুত্র লিটন গিয়ে তাদের বাঁধা দেয় এবং প্রতিবাদ করে।

তখন আঃ মজিদের উল্লেখিত ৪ পুত্র তাকে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করতে থাকে। লিটনের চিৎকারে তার ছোট বোন তমা এগিয়ে গেলে তমার শ্লীলতাহানি সহ তাকেও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। তাদের উভয়েরই মাথায় একাধিক জখম রয়েছে। জখমীদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি এর উপযুক্ত বিচার চান।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।