শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ খলিলুর রহমান ইন্তেকাল, অনলাইন প্রেসক্লাবের শোক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পিএফজি সদস্য ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত মেম্বার মোঃ খলিলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স অনুমান ৫৫ বছর। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কদমতলী গ্রামের বাসিন্দা। শুক্রবার (৮ আগস্ট) তার বাড়ি পাশে মসজিদে বাদ জুম্মা নামাজ পড়ে নিজ বাড়িতে যায়। পৌনে ৩টা দিকে হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসাধীন অবস্থায় বিকাল অনুমান ৪টা দিকে মৃত্যু বরণ করেন। তার মৃত্যু খবর শুনে বাড়িতে শত শত লোক ও আত্মীয় স্বজন এক নজর দেখার জন্য ভীড় করেন।
তার অকাল মৃত্যু দেখে কান্নায় জড়িয়ে পরে সে একজন সহজ-সরল ও সাদা মনের লোক ছিলেন এবং মৃত্যু কালে তার সহধর্মিণী ১ ছেলে ১ মেয়ে নাত-নাতনি, অসংখ্য আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে গেছেন শনিবার সকাল ১১টায় কদমতলী ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে উক্ত জানাজা নামাজে সকল মুসলমানকে উপস্থিত থাকার জন্য দাওয়াত জানিয়েছেন পরিবার পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহসভাপতি সৈয়দ ইকবাল হোসেন মোঃ হাছান আলী সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফুল মিয়া জুয়েল চৌধুরী কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম বাবুল আব্দুল মোতালিব , মোঃ শাহাব উদ্দিন প্রমূখ।



আপনার মতামত লিখুন