ফরিদগঞ্জে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৮ জুলাই শুক্রবার বাদ মাগরিব স্থানীয় উভারামপুর পাটোয়ারী বাড়ির সামনে উভারামপুর হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান।

উক্ত দোয়া ও আলোচনা সভার সার্বিক ব্যবস্থায় ছিলেন সুমন পাটোয়ারী, হান্নান পাটোয়ারী ও পাপন পাটোয়ারী। আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত তিন শতাধিক লোকদের মাঝে বিরিয়ানি বিতরন করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা হান্নান পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাপন পাটোয়ারী, বিএনপি নেতা শামীম হাওলাদার, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ইয়াছিন মিজি, ইউনিয়ন যুবদলের আহবায়ক এমরান হোসেন, আব্দুল কুদ্দুস ও হারুন মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির মোল্লা।
আরো উপস্থিত ছিলেন এক নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি রিপন পাটোয়ারী এবং সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মিজি উজ্জল, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম বাবু, আহসান হাবিব, হাসান পাটোয়ারী প্রমুখ।



আপনার মতামত লিখুন