খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফেয়ার প্রাইজের চাল চুরির অভিযোগে গণ অধিকারের নেতাসহ আটক ২

সোহেল রানা, পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
ফেয়ার প্রাইজের চাল চুরির অভিযোগে গণ অধিকারের নেতাসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে এক ডিলার ও তার ভাইকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন স্থানীয় ডিলার সাগর হোসেন দুদা এবং তার ভাই দাদন মিয়া, যারা যথাক্রমে শ্রমিক অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের স্থানীয় নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার সাগর হোসেন প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৩০ কেজি চালের মূল্য ৪৫০ টাকা নিলেও বাস্তবে দিচ্ছিলেন ২৬ কেজি ৫০০ গ্রাম। অর্থাৎ, প্রতি বস্তায় সাড়ে তিন কেজি চাল কম দেওয়া হচ্ছিল। এছাড়াও, নতুন কার্ড করে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২৫০ টাকা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীরা বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা খুঁজে পায়। প্রায় ১২ টন চালের মধ্যে ৫২ জন কার্ডধারীর কাছে বিতরণের পরই এই জালিয়াতি উন্মোচিত হয়। পরে অভিযুক্ত দুই ভাইকে আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহামুদুল হাসান বলেন, অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করা হবে এবং উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন।

এদিকে, গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি অভিযুক্তদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।