খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ

গলাচিপায় হাসপাতাল চত্বর পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

সোহেল রানা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
গলাচিপায় হাসপাতাল চত্বর পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজনিতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করেছেন নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ২০-০৮-২০২৫ সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা বিশিষ্ট) প্রাঙ্গণে সমবেত হন এবং হাসপাতালের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। পরিবেশ পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালিত এই কর্মসূচির মাধ্যমে তারা একটি পরিচ্ছন্ন পরিবেশের বার্তা দেন। রাজনৈতিক কর্মসূচির বাইরে তাদের এই সামাজিক কর্মকাণ্ড স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা, গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। নেতৃবৃন্দ বলেন,  স্বেচ্ছাসেবক দল শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়, আমরা দেশ ও মানুষের সেবায় নিয়োজিত একটি সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও রাষ্ট্র গঠনেও অঙ্গীকারবদ্ধ।

দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেরও পরিচয় দেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।