খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জেলা মহিলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
জেলা মহিলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ছাত্র শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাবন্য রহমান এর সঞ্চালনায় বিন্দি @ বিদ্যুৎ, নুপুর, রুমি, মুন্নি, তিথি, বেবি, মোহনা, মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সুসমিতা, সকাল, রাবিনা, সুমন ও প্রায় অর্ধশতাধিক হিজড়া সদস্য সহ বিভিন্ন ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন এ বক্তারা তাদের বক্তব্য জানান, হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়া। পরবর্তীতে তারা কোর্টে মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন৷ পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ২ এর বিচার মো: শহিদুল ইসলাম গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তাই অতি দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেফতারের দাবী জানান বক্তারা।

এ দিকে কথা হলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ওয়ারেন্ট হয়েছে শুনেছি। এখন পর্যন্ত থানায় ওয়ারেন্ট এর কাগজ আসেনি। থানা ওয়ারেন্ট আসা মাত্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।