খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 
জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার জাগরনী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইটাইল ইউনিয়ন জাতীয়তাবাদী উলামা দলের  সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, ওয়ার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,   ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এরশাদ আলম, ওয়ার্ড উলামা দলের সভাপতি আবুল ফজল,  পিয়ারপুর শাহীদা খায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলা বিএনপির সদস্য ও ৫ নং ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন একজন ক্লিন ইমেজের নেতা। একটি কুচক্রীমহল তাকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যার কোন ভিত্তি নাই।
তারা আরও বলেন,  বিএনপি নেতা আনোয়ার হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যে বা যারাই এসব অপপ্রচার চালাচ্ছে সময়মতো তাদের সঠিক জবাব দেওয়া হবে। এসময় মিথ্যা অপপ্রচারকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সদস্য ও  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। কোনো দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত না।
মানববন্ধন শেষে জাগরনী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপস্থিত জনতা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।