খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে ক্লাস চলাকালীন ইভটিজিং এর শিকার নারী শিক্ষার্থীরা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
জামালপুরে ক্লাস চলাকালীন ইভটিজিং এর শিকার নারী শিক্ষার্থীরা

জামালপুর সদর উপজেলাস্থ বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে ইভটিজিং এর শিকার হয়ে ইভটিজারদের বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের তিন নারী শিক্ষার্থী।  অভিযুক্ত সজল কেন্দুয়া এলাকার বুইদে মিয়ার ছেলে এবং অভিযুক্ত লাম গোপালপুর এলাকার মানু আকন্দের ছেলে।

গত ৯ সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে এ অভিযোগ করে তারা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর  বিকাল ৩ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবক বিদ্যালয়ে প্রবেশ করে। এসময় বিদ্যালয়ে উপস্থিত বিভিন্ন নারী শিক্ষার্থীকে অশালীন কথা বলে উত্যক্ত করাসহ ভীতি প্রদর্শন করতে থাকে। এসময় ইভটিজিং এর শিকার ওই নারী শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের অবগত করলে ওই দুই যুবক শিক্ষকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। শুধু তাই নয়, শিক্ষকদের অবগত করায় ওই নারী শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেয় বখাটেরা।

বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম জানান, বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল না থাকায় ইতিপূর্বেও বহিরাগত বখাটে যুবকরা নেশাদ্রব্য সেবনের জন্য বিদ্যালয়ে প্রবেশ করতো। গত ৭ সেপ্টেম্বর  বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ক্লাস চলাকালীন সময় শিক্ষক শ্রেনীকক্ষ থেকে বের হওয়ার সাথে সাথে দুই বখাটে শ্রেনীকক্ষে নারী শিক্ষার্থীদের খুব বাজে ভাবে উত্যক্ত করতে থাকে। এরপর শিক্ষার্থীরা আমাদের বিষয়টি অবগত করলে দুই বখাটে আমাদের সাথেও খারাপ আচরণ করে।

তিনি আরও বলেন, এমন অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ খুবই শঙ্কিত। এভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো.আতিক ঢাকার ডাক কে বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।