খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় বহিষ্কৃত নেতার অনুসারীদের মব সৃষ্টি, থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
ভালুকায় বহিষ্কৃত নেতার অনুসারীদের মব সৃষ্টি, থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ময়মনসিংহের ভালুকায় বিএনপির বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর অনুসারীরা থানায় মব সৃষ্টি করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলার ঘটনায় ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রোহাদ মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নংঃ ৪৩/২৭-৯-২৫ ইং) রুজু হয়। পরে রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ সময় বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু নির্দেশে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করে থানায় গিয়ে আসামী রোহাদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সচেতন মহল বলেন, মামলা হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ম অনুযায়ী আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু বহিষ্কৃত এক নেতার নির্দেশে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করা এবং থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা বিএনপির জন্য যেমন লজ্জাজনক, তেমনি সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলাকারীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে হবে। এক স্থানীয় বিএনপি নেতা বলেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এ ধরনের ঘটনার মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কিছু বিএনপির নেতা কর্মীরা থানায় এসে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে। পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্থক্ষেপে বিষয়টি সমাধান হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।