খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

“ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে” অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী, চেক ও ছাগল বিতরণ

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
“ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে” অসহায়দের মাঝে দ্রব্য সামগ্রী, চেক ও ছাগল বিতরণ

“ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে” — এই শ্লোগানকে সামনে রেখে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক ও অসহায়দের মাঝে আয়বর্ধনকারী উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।

অনুষ্ঠানে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে কয়েকজন উপকারভোগীর মাঝে আয়বর্ধনকারী উপকরণ হিসেবে ছাগল প্রদান করা হয়। পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৯ জন অসহায় ব্যক্তিকে তিন হাজার টাকা করে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনকে আট হাজার টাকা এবং দুইজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সাতাইশ হাজার ও আটাইশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ বলন, দেশব্যাপী ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চলমান রয়েছে। মাদারগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা আমাদের লক্ষ্য। আমরা চাই, কেউ যেন হাত পেতে নয়, নিজের পরিশ্রমে জীবন গড়ুক।
অনুষ্ঠানে সমাজসেবা অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে আত্মনির্ভরশীলতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক।

উদ্যোগ: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি।

উপকারভোগী: ভিক্ষুক ও নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এবং সেচ্ছাসেবী সংগঠনের দুই জনকে চেক বিতরণ করা হয়।
সহায়তা: দ্রব্য সামগ্রী,
ছাগল, নগদ অর্থ ও চেক বিতরণ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।