খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জ সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
ফরিদগঞ্জ সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

১০ ই ( অক্টোবর) শুক্রবার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক চেয়ারম্যান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খাঁন. উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান. সাধারণ সম্পাদক দুলাল মিয়া. সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম.উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ।

এই সময় উপস্থিত ছিলেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিয়াজী.‌ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমাম হোসেন . যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিজি. সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ মোল্লা. যুবদলের আহ্বায়ক এমরান হোসেন. যুবদল নেতা মোশাররফ হোসেন.ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহফুজ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন. ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লা সহ দলের বিভিন্ন নেতাকর্মী ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।