বিপুল পরিমান ভারতীয় জিরাসহ দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ
সিলেট-ঢাকা মহাসড়কে ৬ হাজার ৬শ কেজি ভারতীয় জিরা, বড় ট্রাক সহ দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। জানা যায় ভারতীয় পণ্য বহনের নিরাপদ রুট হিসেবে পরিণত হয়েছে সিলেট ঢাকা মহাসড়ক। সেই পথে কাটা বসিয়েছে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। এই হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে মহাসড়ক নিয়ন্ত্রণে অবৈধ যান সহ চোরাই পণ্য আটকে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে সময় হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম গোপন সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানকে অবগত করা হলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তদন্ত (ওসি) সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে সিলেট থেকে ঢাকা গামী বড় একটি ট্রাক (যশোর ট-১১-৪১৮৯) দাড়ানো জন্য সিগনাল দিয়ে দাড়ানো করা হয়। এসময় চালক ও হেলপার পালানো চেষ্টা কালে দুইজনকে ধৃত করা হয়।

ফলে ট্রাকের উপরে থাকা সাদা ত্রিপল সরাতেই চোখে পড়ে ভারতীয় জিরা k.s G old jeera লেখা । রাত ৯ টা দিকে হবিগঞ্জ ও সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট৷ কমিশানারেট কর্মকর্তা সহ স্থানীয় জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিতিতে ট্রাকে ভর্তি দেখা যায়, ভারত থেকে অবৈধ ভাবে আনা সর্ব মোট ২২০ বস্তা (৬ হাজার ৬শ কেজি) ভারতীয় জিরা। প্রতি বস্তায় ৩০ কেজি করে পাওয়া যায়। যার আনুমানিক সরকারি মূল্য ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। কতিপয় ভারতীয় জিরা ব্যবসায়ী হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার মাইজ কান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে চালক মোঃ শাহাবুদ্দিন এবং জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে হেলপার মোঃ আকাশ মিয়া।
কাস্টম ভ্যাট সন্দেহ জনক আটক করে কতিপয় ভারতীয় পণ্য ব্যবসায়ী ট্রাক চালক ও হেলপার। হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন সিলেট ঢাকা মহাসড়কে ভারতীয় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় হাইওয়ে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এই চোরাচালান অভিযান অপরাধ দমনে নতুন এই অভিযানে ভারতীয় সীমান্ত থেকে আসা ভারতীয় পণ্য ও মাদক মহাসড়ক ভিত্তিক চোরাচালান চক্রে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য দিকে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও দক্ষতা ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি আরো বলেন , স্থানীয় জনতা, সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ সদস্যদের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে স্থানীয় কাজী মহারাজ মিয়া বলেন শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প হওয়ার পর পুলিশ মহাসড়কে প্রতিনিয়ত কঠোর অভিযানে অব্যাহত থাকলে অপরাধীরা আর সহজে মাথা তুলতে পারবে না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন জব্দৃকৃত ট্রাক ও ভারতীয় মালামাল সহ তাদের দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্য প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন , হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত মহাসড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর। অবৈধ ভাবে ভারতীয় পণ্য ও মাদক দেশে যেন প্রবেশ করার চেষ্টা যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না। হাইওয়ে পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন