খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো.সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এসময় আরও বক্তব্য দেন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, দৈনিক আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পাহাড়ি এলাকার ওই আঞ্চলিক মহাসড়কে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এসময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহন চালককে প্রচলিত সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।