খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এলডিবি নেতার বাড়িতে হামলা : আহত ভাই প্রাণ হারালেন 

এম এ রহমান বিপ্লব, সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
এলডিবি নেতার বাড়িতে হামলা : আহত ভাই প্রাণ হারালেন 
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রবাসী এলডিপি নেতার বাড়িতে হামলায় আহত তার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ গোলাম রব্বানী ২৮। তিনি সোনাইমুড়ী উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের ছোট ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের নান্দীয়াপাড়া গ্রামের বাদশা মিয়া বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ বিরোধী ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে  গত ২০/১০/২০২৫ ইং তারিখ রাত সাড়ে ৮টর সময় আওয়ামী সন্ত্রাসীরা ইয়াসিন আরাফাতের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা  ইয়াসিন আরাফাত প্রবাসে থাকায় তাকে না পেয়ে, বাড়িঘর ভাঙচুর করে এবং তার বাবা ও ছোট ভাইকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা  চিকিৎসা দিয়ে ফারুক আহম্মেদ এবং  গোলাম রব্বানীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে,  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার বলেন গোলাম রব্বানী  আনুমানিক আরো  ২ ঘণ্টা আগেই মারা যায়। তারা ফারুক আহম্মেদ কে চিকিৎসা দেয়।পরে অ্যাম্বুলেন্স করে গোলাম রব্বানীর লাশ নোয়াখালী তার নিজের গ্রামে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ব্যাপারে নিহত গোলাম রব্বানীর পরিবারের সাথে  কথা বলতে চাইলে গোলাম রব্বানীর মা এই মুহূর্তে কথা বলতে না পারায়।  নিহত গোলাম রব্বানী আত্মীয় একজন জানান বর্তমানে তাদের পরিবার  কথা বলার মত কারোরই মন মানসিকতা নেই, এই ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জিজ্ঞাসাতারা জানান যে তারা থানায় যায় এবং মামলা দায়ের হয়েছে কিনা তা জানেন ন। স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন অতি দ্রুত তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির যাবে জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।