সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নী জেনারেল পদ পেলেন হবিগঞ্জের সন্তান নুরুন্নবী উজ্বল
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল পদ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট মীর এ কে এম নুরুন্নবী উজ্জল। গত ৪ নভেম্বর সরকারের আইন ও বিচার বিভাগ এডভোকেট এডভোকেট নুরুন্নবীকে সহকারি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রজ্ঞাপন জারি করে।
১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারী বাহুবল উপজেলার পাঠানটুলা গ্রামে মীর এ কে এম ফজলুল বারী ও কাজী রোকেয়া বারী দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন তিনি । ২০০৭ সালের ৬ জুন তিনি আইন পেশায় যোগ দেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সদস্যভুক্ত হন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারী। এছাড়া ২০২৪ সালের ২ অক্টোবর সুপ্রিম কোর্টের এ্যপিলেট ডিভিশনে তালিকাভুক্ত হন। তিনি ১ ছেলে ১ মেয়ের পিতা



আপনার মতামত লিখুন