খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাহেব আলী, নওগাঁ : ‌‌‌জীবনব্যাপি ডায়াবেটিস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দিবসটি পালন করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ব্র্যাকের আয়োজনে এলাকা ব্যাবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির মো: শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে প্রথমে একটি র‌্যালি বের করে উপজেলা চত্তর প্রদক্ষিন করে বদলগাছী উপজেলা হাসপাতালে এসে শেষ হয়। পরে বদলগাছী উপজেলা হাসপাতাল হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কানিজ ফারহানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: বর্ণা বসাক। ব্র্যাক এই উপলক্ষে উপজেলার চাংলা এলাকায় ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করেন । ক্যাম্পে সেবাদানের পাশাপাশি স্বল্প মুল্যে ৫০ জন রোগীকে ডায়াবেটিস পরিক্ষা করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ডায়াবেটিস ক্যাম্প পরিদর্শন করেন বদলগাছী উপজেলা হাসপাতালের ডা: বর্ণা বসাক। প্রতি বছর নানা আয়োজনে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।এই দিবস উপলক্ষে তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম কর্মসুচি সংগঠক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি,স্বর্নালী জাহান মাঠ সংগঠক, স্বাস্থ্যকর্মী সহ ব্র্যাকের কর্মীরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।