খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সাধারণ সম্পাদক ফয়সাল

মোঃ আলতাফ হোসেন, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সাধারণ সম্পাদক  ফয়সাল
দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলম কে  সভাপতি ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভুঁইয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত  করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে পূবাইল সাংবাদিক  ক্লাব অফিসে এই কমিটি গঠন করা হয়। অন্যান্য নির্বাচিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক, পদে আনন্দ টিভির প্রতিনিধি  শাকিল খান।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ -যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাত এর পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান , অর্থ সম্পাদক, দৈনিক কালের ছবি পত্রিকার পূবাইল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, প্রচার সম্পাদক দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলাম কে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া,, ঢাকা টাইমস টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, দৈনিক জনকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি  রাসেল , মাতৃ জগত পত্রিকার পূবাইল প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক সংবাদ মোহনার পূবাইল প্রতিনিধি ফিরোজ হোসাইন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পূবাইল প্রতিনিধি আলতাফ হোসেন,আই আইপি টিভির পূবাইল প্রতিনিধি ইসমাইল হোসেন

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।