জামালপুর–৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবিতে লাঞ্জুর শান্তিপূর্ণ মহাসমাবেশ : বালিজুড়ী বাজারে জনসমুদ্র
তারিকুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর–৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি প্রদর্শনমূলক মহাসমাবেশ করেছে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় সিনিয়র নেতা মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু। মঙ্গলবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। পুরো বাজার এলাকা রূপ নেয় জনসমুদ্রে।
লাঞ্জুর নেতৃত্বে শান্তিপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বলেন, “জামালপুর–৩ আসনে তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যেভাবে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন, তা আমার জন্য গর্বের। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি মাঠে আছি, থাকব।”
তিনি আরও দাবি করেন, তৃণমূলের মতামত বিবেচনা করে তাকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া উচিত।

সভাপতিত্ব ও অতিথিদের বক্তব্য সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গণি মেম্বার উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি, সমাবেশ পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল।
বক্তারা বলেন, “দল ও আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূলের পরীক্ষিত নেতা লাঞ্জুই সবচেয়ে যোগ্য প্রার্থী।” তারা লাঞ্জুর প্রতি তৃণমূলের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরে তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সমাবেশ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
জনতার ঢল—দলীয় শক্তির প্রমাণ-মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর ছিল বালিজুড়ী বাজার এলাকা।
নেতাকর্মীদের অংশগ্রহণে প্রমাণ হয়, আসন্ন জাতীয় নির্বাচনে জামালপুর–৩ আসনে বিএনপির শক্তিশালী পরীক্ষিত প্রার্থী হিসেবে লাঞ্জু তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন।
মাদারগঞ্জের এই মহাসমাবেশকে কেন্দ্র করে পুরো উপজেলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। লাঞ্জুর মনোনয়ন নিশ্চিত হবে কিনা—এখন তা দেখার অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা।



আপনার মতামত লিখুন