খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাউনিয়া ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
কাউনিয়া ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন কাউনিয়া ইউনুছ মিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

আজ ৩০/১১/২০২৫ ইং। বিদ্যালয়র ২০২৫ সালের এস এস সি পরিক্ষার ফলাফল পর্যালোচনা করে ২০২৬ সালের এস এস সি পরিক্ষার ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ, শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকলল্পিত ভাবে তত্ত্বাবধান
শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করার জন্য অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মোবাইল এবং ডিজিটাল ডিভাইসের অপব্যাবহার থেকে দূরে রাখা, শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা তৈরি করা, শিক্ষকদের সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময়ে পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করা, খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা ইত্যাদি বিষয় সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।