খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই গ্রামের সংঘর্ষে ১৫ জন আহত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই গ্রামের সংঘর্ষে ১৫ জন আহত

হবিগঞ্জে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন । এ ঘটনাটি ঘটে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে। সেনাবাহিনীর সদস্য ও মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায় , গত শনিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে মুড়াপাড়া গ্রামের মোঃ বকুল মিয়া মেম্বার এর ভাতিজা সাথে বেঙ্গেডুবা গ্রামের নুর মিয়া সরদারের এক ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে উভয় গ্রামের শতশত লোকজন লাঠিসোঁটা নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হয়ে সংঘর্ষ লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া , ইটপাটকেল নিক্ষেপ করলে প্রায় অর্ধশতাধিক আহত মধ্যে গুরুত্ব আহত হয়েছেন প্রায় ১৫ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এতে উভয় পক্ষের ইটপাটকেলে কয়েকটি দোকান ক্ষতি হয়েছে। শাহজীবাজার সেনা ক্যাম্পের এ ঘটনার খবর পেয়ে ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উভয় পক্ষের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের জন নন্দিত চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, উভয় পক্ষের গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । সেনাবাহিনী ও থানা পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে । মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান , উভয় পক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে । এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে উভয় পক্ষ গ্রামের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে । থানায় কোনো মামলা হয়নি ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।