খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরের নবাগত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের যোগদান

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
চাঁদপুরের নবাগত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের যোগদান

চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেন মুজাহিদুর রহমান। ১২ তম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি চাঁদপুরে যোগ দেন। এর আগে তিনি ঢাকা অর্থ ঋণ আদালতের (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা -০৩ এর ১০.০০.০০০০,১২৭.১৯.০০২.২৫.৯২৮ স্মারকমুলে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে তাকে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়।

মুজাহিদুর রহমান ২০১০ সালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি জেলায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মজীবন শুরু করেন।
মুজাহিদুর রহমান গত ৩০ নভেম্বর রোববার সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের নিকট যোগদান পত্র দাখিল করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচারকবৃন্দ ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ আইনজীবীরা এবং কর্মরত কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

চীফ জুডিসুয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দীন স্বপন এ প্রতিবেদককে জানান, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহোদয় চাঁদপুরে আজ রোববার বিকেলে আদালতের বিভিন্ন এজলাস, খাসকামরা ও আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন। বিচারপ্রার্থীদের হয়রানী লাঘব ও বিচারিক সেবা সহজলভ্য করতে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।