খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নবীগঞ্জে অবৈধ করাতকল অভিযানে তিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
নবীগঞ্জে অবৈধ করাতকল অভিযানে তিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা য় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে তিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবগঞ্জ ও তিমিরপুর এলাকায় গোপন সংবাদের ভিওিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হোসেন। এসময় প্রসিকিউটর দাখিলকারী বন বিভাগের শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ এর কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এবং শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশন ও পুটিজুরী বন বিট কর্মকর্তা আশরাফুল আলম খান সহ ফরেস্ট গার্ড , শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও পুটিজুরী বন বিট অনেক স্টাফ সার্বিক সহযোগিতা করেন ।

অভিযানে তিনটি করাতকলে লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় শিবগঞ্জ ও তিমিরপুর এলাকার বাসিন্দা পশ্চিম তিমিরপুর গ্রামের মোঃ মকবুল মিয়ার ছেলে মোঃ আমির মিয়া (৪৮)কে ৭ হাজার টাকা , মুরাদপুর গ্রামের আব্দুল ওয়াহিদ চৌধুরী ছেলে আলী আহমদ (৪০) কে ৮ হাজার টাকা , পুরানগাঁও গ্রামের মোঃ আব্দুল বাছেদ চৌধুরী ছেলে মোঃ শাহিদুর রহমান (৩৮) কে ১০ হাজার টাকা বিধিমালা ২০১২ এর ৩ ধারা অনুযায়ী মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা অবৈধ করাতকল বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হোসেন জানান ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।